মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

‘ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার’

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬ ১২:২৯ pm

ডিসেম্বরে চূড়ান্ত পরীক্ষা শেষে শিক্ষার্থীদের হাতে সরকার নতুন বই তুলে দিতে চায়। এ ব্যাপারে নভেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ প্রস্তুতি রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।

সোমবার (৬ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত সভা শেষে গণমাধ্যমকে মন্ত্রী এসব কথা জানান।

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন জানান, নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে যেন নতুন বই তুলে দেওয়া যায়, সেই বিষয়ে সভা হয়েছে।

এক প্রশ্নের উত্তরে এহছানুল হক মিলন জানান, ছাপাখানার চ্যালেঞ্জ বিষয়ক ইস্যুতে প্রস্তুত আছে সরকার।

টেন্ডার প্রক্রিয়া চলমান আছে জানিয়ে মন্ত্রী বলেন, দ্রুত বই ছাপানোর কাজ শুরু করতে আগস্টের শুরুতেই কার্যাদেশ দেওয়া হবে।
 
কারিকুলামে কিছুটা পরিমার্জন আসছে জানিয়ে তিনি বলেন, এবার আলাদা আলাদা শ্রেণিতে চারটি বই নতুন আসছে।

আরেক প্রশ্নের জবাবে ভাষা শিক্ষা বিষয়টিতে শিক্ষক নিয়োগ চ্যালেঞ্জিং বলে মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছর থেকে এ নিয়োগের কাজ শুরু হবে।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD