সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

ডিএসইর বাজার মূলধন কমেছে ৯১৪ কোটি টাকা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬ ১২:১২ অপরাহ্ণ

বিদায়ী সপ্তাহে (২১-২৫ জুন) দেশের বড় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটে দরপতন হওয়ার পাশাপাশি কমেছে লেনদেনের পরিমানও। আর দরপতনের পাল্লা ভারি হওয়ায় গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছে ৯১৪ কোটি টাকা।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য উঠে এসেছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৯৩ হাজার ৪৪০ কোটি টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস বাজার মূলধন দাঁড়ায় ৬ লাখ ৯২ হাজার ৫২৬ কোটি টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ৯১৪ কোটি টাকা বা দশমিক ১৩ শতাংশ কমেছে।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন ১ হাজার ৬৬১ কোটি ৩৯ লাখ টাকা কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৫৭ কোটি ৮২ লাখ টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইতে লেনদেন হয়েছিল ৬ হাজার ৪১৯ কোটি ২১ লাখ টাকা।

সপ্তাহটিতে ডিএসইর প্রধান সূচক ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৫২ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৪৩ পয়েন্টে এবং ২ হাজার ১৩১ পয়েন্টে।

সপ্তাহটিতে ডিএসইতে ৩৮৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৫ টির , দর কমেছে ২২২ টির এবং ২১ টির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD