বিএনপির সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন। ছবি: যুগান্তর
বিএনপির সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।
সোমবার (৪ মে) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে তারা ফুল দিয়ে সম্মান জানান এবং দোয়া-মোনাজাতে অংশ নেন।
এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থেকে তাদের নেতৃত্ব দেন। তিনি নতুন সদস্যদের সঙ্গে নিয়ে মাজার প্রাঙ্গণে গিয়ে মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেন।
এর আগে রোববার রাত ৯টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে সংরক্ষিত নারী আসনের ৪৯ জন সদস্য শপথ গ্রহণ করেন। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ তাদের শপথ পাঠ করান।