রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

গুলির ঘটনার পর যেভাবে সরিয়ে নেওয়া হয় ট্রাম্পকে

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ১০:৩৩ am

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজের একটি অনুষ্ঠানে গুলির ঘটনা ঘটেছে। ওই সময় সেখানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, হোয়াইট হাউজে কর্মরত সাংবাদিকদের জন্য আয়োজিত নৈশভোজে যোগ দিয়েছিলেন ট্রাম্প। সেখানেই এ ঘটনা ঘটে।

গোলাগুলির শব্দ শোনার পর ট্রাম্পকে দ্রুত সরিয়ে নেন গোয়েন্দা সংস্থার সদস্যরা। একটি ভিডিওতে দেখা গেছে, ট্রাম্পের পাশে থাকা ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে সরিয়ে নিচ্ছেন গোয়েন্দারা। এর পাশেই প্রেসিডেন্ট ট্রাম্পকে ঘিরে রেখেছেন তারা। ওই সময় ট্রাম্পকেও সরিয়ে নেওয়া হয়। তবে ট্রাম্প যাওয়ার সময় একবার হোঁচট খেয়ে পড়ে যান।

পরবর্তীতে একটি সংবাদ সম্মেলন করেন ট্রাম্প। তিনি জানান, বন্দুকধারী তার থেকে বেশ দূরে ছিল। আর তিনি একজন নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে প্রথমে গুলি ছোড়েন। এরপর তাকে দ্রুত সময়ে নিবৃত করা হয়। তিনি এজন্য গোয়েন্দা সংস্থার সদস্যদের ধন্যবাদ জানান।

সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, বন্দুকধারী ক্যালিফোর্নিয়ার বাসিন্দা।

এদিকে ওই অনুষ্ঠান থেকে প্রচারিত টিভি ফুটেজে দেখা গেছে, ট্রাম্প খাবার টেবিলে বসে আছেন। ওই সময় হোটেলটির বাঙ্কেট হলে বিকট শব্দ শোনা যায়। এর কিছুক্ষণের মধ্যেই ট্রাম্পকে ঘিরে ফেলেন তার নিরাপত্তা বাহিনী। বাঙ্কেট হলের ভেতরই অনুষ্ঠানটি হচ্ছিল।

বিজ্ঞাপন

প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের পাশাপাশি ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্পকেও ওই নৈশভোজের অনুষ্ঠানের মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তারা দুজনই সুস্থ আছেন বলে জানিয়েছে একটি সূত্র।

মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজে যেসব সাংবাদিক কাজ করেন তাদের নিয়ে প্রতিবছর এ নৈশভোজের আয়োজন করা হয়। সেখানে সাংবাদিক ছাড়াও মিডিয়া অঙ্গনের তারকারাও ছিলেন। গুলির ঘটনার পর তাদের সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সময় শনিবার রাতে ওয়াশিংটন হিল্টন হোটেলে নৈশভোজের অনুষ্ঠানটি চলছিল।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD