শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

কুড়মুড়ে ঢেঁড়স তৈরির রেসিপি জেনে নিন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬ ১২:৩৭ অপরাহ্ণ

ঢেঁড়স তো প্রায়ই খাওয়া হয়। সেই একই ভাজি আর কতদিন! মাঝে মাঝে ব্যতিক্রম কিছু খাওয়ার জন্য আপনার মন বায়না ধরলে মনকে দোষ দেবেন না যেন। বৈচিত্র্য কে না চায়! ঢেঁড়স দিয়েও তৈরি করা যায় কুড়মুড়ে স্বাদের খাবার। আপনি কি এটি আগে কখনো খেয়েছেন? মনে পড়ছে না? সমস্যা নেই। ঝটপট সহজ রেসিপি শিখে নিন আর আজই বাসায় তৈরি করে সবাইকে চমকে দিন-

তৈরি করতে যা লাগবে

ঢেঁড়স- ২৫০ গ্রাম

বেসন- ২ টেবিল চামচ

চালের গুঁড়া- ১ টেবিল চামচ

আদা-রসুন বাটা- ১/২ চা চামচ

মরিচের গুঁড়া- ১/২ চা চামচ

হলুদের গুঁড়া- সামান্য

লেবুর রস- ১ চা চামচ

চাট মসলা- ১ চা চামচ

লবণ- স্বাদমতো

তেল- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

ঢেঁড়স ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। লম্বালম্বি বা পছন্দমতো টুকরা করে কেটে নিতে হবে। এরপর তার সঙ্গে লেবুর রস ও সব শুকনো মসলা, বেসন ও চালের গুঁড়া ভালোভাবে মাখিয়ে নিতে হবে। চেষ্টা করবেন পানি না মেশানোর। খুব বেশি শুষ্ক মনে হলে এক চা চামচ পানি মেশাতে পারেন। এবার গরম তেলে ঢেঁড়সগুলো ভেজে তুলুন। চুলার আঁচ মিডিয়াম লো রাখবেন। সোনালি হয়ে গেলে তেল ছেঁকে তুলে নিন। উপরে চাট মসলা ছড়িয়ে পরিবেশন করুন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD