রবিবার, ০৭ জুন ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

এনসিটিবি, ঢাকা শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষাবোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬ ৯:৩৬ pm

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি), ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (৭ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ জারি করা পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানা গেছে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নতুন চেয়ারম্যান হয়েছেন অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা। তিনি চট্টগ্রাম কমার্স কলেজের উপাধ্যক্ষ পদে কর্মরত রয়েছেন।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। তিনি ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পদে কর্মরত রয়েছেন।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব পদে কর্মরত রয়েছেন।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD