বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

উত্তর বাড্ডায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ অক্টোবর, ২০২৩ ১:৪০ pm

রাজধানীর উত্তর বাড্ডায় রাস্তা পারাপারের সময় মুজিবুল হক(৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই কাভার্ড ভ‍্যান চালককে আটক করেছে পুলিশ।

সোমবার(২ সেপ্টেম্বর) বিকেল পৌনে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড থানার লালানগর এলাকায়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম পারভেজ।

তিনি বলেন, বাড্ডা প্রগতি সরণি এলাকায় ওভার ব্রিজের নিচ দিয়ে হেঁটে যাওয়ার সময় দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় ওই বৃদ্ধ আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় কাভার্ড ভ্যান ও চালককে আটক করা হয়েছে। মরদেহটি বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD