শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

ঈশ্বরদীতে মাদকসহ তাঁতীদল নেতা আটক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ১১:০৬ অপরাহ্ণ

পাবনার ঈশ্বরদীতে মাদক সেবনরত অবস্থায় উপজেলা জাতীয়তাবাদী তাঁতীদলের এক নেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। একই অভিযানে তার বাড়ির ভাড়াটিয়াকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলার পাকশী ইউনিয়নের যুক্তিতলা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকারী দল সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের যুক্তিতলা এলাকায় ওই নেতার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবন করার সময় তাঁতীদল নেতাকে হাতেনাতে আটক করা হয়। পরে তার বাসায় তল্লাশি চালিয়ে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তার বাড়ির ভাড়াটিয়াকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। মাদকের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD