শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

ইসলামাবাদে নিজের দুই প্রতিনিধি পাঠাচ্ছেন ট্রাম্প

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ ১১:৪৮ am

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে আলোচনা করতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নিজের দুই বিশেষ দূত স্টিভ উইটকোফ এবং জার্ড ক্রুসনারকে পাঠাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (২৪ এপ্রিল) দেশটির সরকারের দুটি সূত্র সংবাদমাধ্যম সিএনএনকে এ তথ্য জানিয়েছেন।

আগের আলোচনায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স থাকলেও এবার তিনি আসছেন না। কারণ হিসেবে জানা গেছে, ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ ইসলামাবাদে না যাওয়ায় ভ্যান্সও যাচ্ছেন না।

হোয়াইট হাউজ মূলত বাঘের ঘালিবাফকেই ইরানের প্রধান আলোচক হিসেবে বিবেচনা করছে।

তবে ইসলামাবাদের আলোচনা যদি ফলপ্রসু হয় তাহলে ভ্যান্সকে সেখানে পাঠানো হবে। এজন্য তিনি প্রস্তুত আছেন।

ইরানি কর্মকর্তাদের সঙ্গে প্রায় তিন মাসে আগে যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হয়। ওই সময় থেকে মার্কিনিদের প্রতিনিধি হিসেবে আলোচনায় আছেন স্টিভ উইটকোফ ও জার্ড ক্রুসনার। তবে ফেব্রুয়ারিতে আলোচনা চলার মধ্যেই ইরানে যৌথ হামলা চালায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপর আলোচনা থমকে যায়। সঙ্গে শুরু হয় তীব্র যুদ্ধ।

টানা ৪০দিন যুদ্ধ চলার পর গত ৮ এপ্রিল থেকে ইরান ও যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়। ২২ এপ্রিল মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করেন।

জার্ড ক্রুসনার ও স্টিভ উইটকোফ ইরানকে পারমাণবিক কার্যক্রম স্থগিত করার জন্য চাপ দিয়ে আসছেন। কিন্তু ইরান এখন পর্যন্ত এতে রাজি হয়নি।

সূত্র: সিএনএন

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD