সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

ইরান যুদ্ধ : পুতিনের সঙ্গে আলোচনা করতে সেন্ট পিটার্সবার্গে আরাঘচি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ ৩:৩৫ pm

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের হালনাগাদ পরিস্থিতি নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করার জন্য রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গে গিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি।

আজ সোমবার রাশিয়ার স্থানীয় সময় ভোরের দিকে সেন্ট পিটার্সবার্গের বিমানবন্দরে অবতরণ করেছে তাকে বহনকার বিমানটি।

সোমবার দিনের শেষে পুতিনের সঙ্গে বৈঠকের শিডিউল রয়েছে উল্লেখ করে ইরানের সরকারি বার্তাসংস্থা ইরনাকে আরাগচি বলেছেন, “রুশ প্রেসিডেন্টের সঙ্গে আঞ্চলিক এব আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা এই সফরের প্রধান লক্ষ্য। তবে এই সফর (পুতিনের সঙ্গে) যুদ্ধের হালনাগাদ পরিস্থিতি নিয়ে আলোচনা এবং পর্যালোচনা করারও একটি ভালো সুযোগ এনে দিয়েছে।”

গতকাল রোববার প্রতিবেশী দেশ ওমানে গিয়েছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সেখানে সফর শেষ করে পাকিস্তানে যান তিনি। পাকিস্তানে কয়েক ঘণ্টা অবস্থান করার পর সেন্ট পিটার্সবার্গের উদ্দেশে ইসলাবাদ ত্যাগ করেন আরাগচি।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের অবসানের জন্য তিন স্তরের নতুন একটি প্রস্তাব দিয়েছে ইরান। ধারণা করা হচ্ছে, নতুন এই প্রস্তাব নিয়ে আলোচনা করতেই এই যুদ্ধের মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানে গিয়েছিলেন আরাগচি।

সূত্র : এএফপি, জিও টিভি

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD