রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

আম-নারকেলের ললি বানাবেন যেভাবে

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬ ১১:২৭ পূর্বাহ্ণ

গরমের দিনে এক টুকরো ঠান্ডা আইস ললি এনে দিতে পারে মুহূর্তেই স্বস্তি। আর সেটি যদি হয় মৌসুমি পাকা আম ও নারকেলের দুধের মিশেলে তৈরি, তাহলে স্বাদে যোগ হবে বাড়তি ভিন্নতা।

ঘরেই সহজ কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায় আম-নারকেলের ললি। কৃত্রিম রং বা ফ্লেভার ছাড়াই তৈরি এই স্বাস্থ্যকর ও সুস্বাদু ঠান্ডা খাবারটি শিশু থেকে বড়-সবাই উপভোগ করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক, কীভাবে সহজেই তৈরি করবেন আম-নারকেলের ললি।

উপকরণ
আমের স্তর করার জন্য উপকরণ
পাকা আমের পিউরি ১ কাপ
তরল দুধ ৩-৪ টেবিল চামচ
চিনি ২-৩ টেবিল চামচ
নারকেলের স্তর করার জন্য
ক্যানের ঘন নারকেল দুধ ১ কাপ
সুগার সিরাপ বা চিনি ৩-৪ টেবিল চামচ
ভ্যানিলা এসেন্স আধা চা-চামচ

যেভাবে তৈরি করবেন
প্রথমে ব্লেন্ডারে আমের পিউরি, দুধ ও চিনি একসঙ্গে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন, যেন একটি মসৃণ মিশ্রণ তৈরি হয়। এরপর সেই মিশ্রণ পপসিকল মোল্ডের অর্ধেক পর্যন্ত ভরে ১ থেকে ২ ঘণ্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিন, যেন প্রথম স্তরটি হালকা জমে যায়।

এদিকে আলাদা একটি পাত্রে নারকেলের দুধ, সুগার সিরাপ (বা চিনি) এবং ভ্যানিলা এসেন্স একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন।আমের স্তরটি কিছুটা জমে গেলে তার ওপর নারকেলের মিশ্রণ ঢেলে দিন। এরপর কাঠি বসিয়ে আবার ৭ থেকে ৮ ঘণ্টা বা সারা রাত ডিপ ফ্রিজে রেখে সম্পূর্ণ জমতে দিন।

পরিবেশনের সময় মোল্ডটি ৫ থেকে ১০ সেকেন্ড পানিতে ডুবিয়ে রাখুন। এরপর আস্তে করে ললিটি বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD