মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

আবার ঊর্ধ্বমুখী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ ১২:১৬ pm

বৈশ্বিক বাজারে ফের বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চরম উত্তেজনার কারণে তাৎক্ষণিক কোনও কূটনৈতিক সমাধানের আশা ফিকে হয়ে আসায় তেলের দামে এই ঊর্ধ্বগতি দেখা গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

গ্রিনিচ মান সময় (জিএমটি) ০০:৫৫ পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬২ সেন্ট বা ০ দশমিক ৭ শতাংশ বেড়ে ৮৪ দশমিক ৩৯ ডলারে পৌঁছেছে। এর আগে টানা ৭ শতাংশ দরপতনের পর বেঞ্চমার্ক এই তেলের দাম তিন সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।

চুক্তি অথবা আত্মসমর্পণ, ইরানকে ক্ষুব্ধ ট্রাম্পের হুমকিচুক্তি অথবা আত্মসমর্পণ, ইরানকে ক্ষুব্ধ ট্রাম্পের হুমকি

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও ৬১ সেন্ট বা ০ দশমিক ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮০ দশমিক ৯৫ ডলারে দাঁড়িয়েছে। আগের লেনদেন পর্বে ৫ শতাংশের বেশি দরপতনের পর এর দাম প্রায় এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD