বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

আগ্রহী অভিবাসীদের জন্য নাগরিকত্ব পরীক্ষা বাধ্যতামূলক করছে নিউজিল্যান্ড

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬ ২:১৪ pm

যেসব অভিবাসী স্থায়ী নাগরিকত্ব পেতে আগ্রহী, তাদের জন্য নাগরিকত্ব পরীক্ষা বাধ্যতামূলক করছে নিউজিল্যান্ড। আগামী বছর ২০২৭ সাল থেকে চালু হবে এ পরীক্ষা।

গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন নিউজিল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুক ভ্যান ভেলদেন। বিবৃতিতে তিনি বলেছেন, আগ্রহী প্রার্থীকে অবশ্যই সশরীরে পরীক্ষাকেন্দ্রে আসতে হবে এবং ইংরেজি ভাষায় ২০টি প্রশ্নের উত্তর দিতে হবে। এ প্রশ্নগুলো সব নিউজিল্যান্ডের মানবাধিকার সংক্রান্ত বিল এবং আইন, মানবাধিকার পরিস্থিতি, নির্দিষ্ট কিছু ফৌজদারি অপরাধ, ভোটাধিকার, গণতান্ত্রিক নীতি, সরকারের কাঠামো এবং যাতায়াতের সঙ্গে সম্পর্কিত হবে। পরীক্ষায় পাস করতে হলে আগ্রহী প্রার্থীকে ২০টি প্রশ্নের মধ্যে কমপক্ষে ১৫টি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে।

প্রশ্নগুলিতে অধিকার আইন, মানবাধিকার, নির্দিষ্ট কিছু ফৌজদারি অপরাধ, ভোটাধিকার, গণতান্ত্রিক নীতি, সরকারের কাঠামো এবং নিউজিল্যান্ডে যাতায়াতের মতো বিষয় অন্তর্ভুক্ত থাকবে।

বিবৃতিতে নিউজিল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, “যারা নিউজিল্যান্ডের নাগরিকত্ব পেতে চান, তাদের অবশ্যই এ ব্যাপারে পরিষ্কার থাকা উচিত হবে যে নিউজিল্যান্ডাররা ‘বাকস্বাধীনতা’, ‘আইনের ঊর্ধ্বে কেউ নয়’-সহ বেশ কয়েকটি মানবাধিকারে বিশ্বাস করে। যারা নিউজিল্যান্ডের নাগরিকত্ব পেতে আগ্রহী— তারা যেন তা লাভের আগেই নিজেদের দায়িত্ব এবং সুযোগগুলো সম্পর্কে ধারণা পেতে পারেন— সেজন্যই এ পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ২০২৭ সালের দ্বিতীয়ার্ধে, অর্থাৎ জুন মাসের পর প্রথমবারের মতো নিউজিল্যান্ডে নাগরিকত্ব পরীক্ষা হবে বলে বিবৃতিতে জানিয়েছেন ব্রুক ভ্যান ভেলেদেন।

সূত্র : রয়টার্স

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD