শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

অফিসে না এসে সাক্ষর: এসিল্যান্ড দুজন বদলি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ ২:১৯ পূর্বাহ্ণ

অফিসে উপস্থিত না থেকেও হাজিরা খাতায় আগাম স্বাক্ষর করার অভিযোগে ব্যাপক আলোচনার জন্ম দেওয়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা রাজস্ব সার্কেলের দুই সহকারী কমিশনারকে (ভূমি) অবশেষে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাদের বদলির বিষয়টি নিশ্চিত করা হয়।

সাংবাদিকদের কাছে পাঠানো তথ্যে জানা যায়, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে এই দুই কর্মকর্তার বিরুদ্ধে অফিসে অনুপস্থিত থেকেও উপস্থিতির রেজিস্টারে আগাম স্বাক্ষর করার চাঞ্চল্যকর অভিযোগ ওঠে, যা নিয়ে স্থানীয় প্রশাসনিক মহলে এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছিল।

বদলি হওয়া এই দুই কর্মকর্তা হলেন সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি এবং ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি। তাদের এই বিতর্কিত কর্মকাণ্ডের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর প্রশাসনড়ে নড়েচড়ে বসতে দেখা যায়। এর ধারাবাহিকতায় জনস্বার্থে এই বদলির আদেশ জারি করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD