রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

হরমুজ প্রণালী নিয়ে শঙ্কা, আবার বাড়লো তেলের দাম

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ ১১:২৫ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত ঘিরে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম টানা চতুর্থ দিনের মতো বেড়েছে।

বুধবার (১৯ আগস্ট) বিশ্ববাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৬ সেন্ট বা শূন্য দশমিক ২৯ শতাংশ বেড়ে ৯১ দশমিক ২৮ ডলারে উঠেছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারের প্রধান সূচক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩৭ সেন্ট বেড়ে ৮৫ দশমিক ৩১ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে মঙ্গলবার জ্বালানি তেলের দাম গত ২৪ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। টানা কয়েক দিন ধরে দাম বাড়ার পেছনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা এবং জ্বালানি সরবরাহ নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগকে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা ক্রমেই অনিশ্চিত হয়ে পড়ছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ে দুই দেশের পরস্পরবিরোধী বক্তব্যও আন্তর্জাতিক বাজারে উদ্বেগ বাড়িয়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহনে কোনো ধরনের বাধা তৈরি হলে বৈশ্বিক সরবরাহব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়তে পারে। এ আশঙ্কাতেই বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে সতর্কতা তৈরি হয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD