সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

মায়োপিয়া নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে স্বতঃস্ফূর্ত সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:২৮ am

চোখের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং মায়োপিয়া নিয়ন্ত্রণ বিষয়ে করণীয় তুলে ধরতে ‘মায়োপিয়া কন্ট্রোল অ্যান্ড ইটস ম্যানেজমেন্ট’ শীর্ষক এক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দি ক্যাপিটাল চক্ষু হাসপাতাল ও নারায়ণগঞ্জ-যাত্রাবাড়ী অপ্টোমেট্রিস্টস সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত এই সেমিনারটি স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠিত হয়।

সেমিনারটি সঞ্চালনা করেন মোঃ ওবায়দুল হক ওপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. জি এম ফারুক। কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন মোঃ আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিওএলভি এলামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা লায়ন মোহাম্মদ মনিরুজ্জামান, সভাপতি লায়ন শহীদুল আজম রাসেল এবং সেক্রেটারি মোঃ ওবায়দুল হক। এছাড়া নারায়ণগঞ্জ-যাত্রাবাড়ী অপ্টোমেট্রিস্টস সোসাইটির সভাপতি মোঃ জিসান মিয়া, সাধারণ সম্পাদক বশির আহমেদ, সাংগঠনিক ও দপ্তর সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আব্দুল গাফ্ফারসহ সংগঠনের বিভিন্ন সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান সময়ে শিশু ও কিশোরদের মধ্যে মায়োপিয়ার প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। সময়মতো সঠিক ব্যবস্থাপনা ও সচেতনতা বৃদ্ধি করা গেলে মায়োপিয়া নিয়ন্ত্রণ সম্ভব। এজন্য নিয়মিত চোখ পরীক্ষা, প্রযুক্তি ব্যবহারে সচেতনতা এবং পেশাজীবীদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে উপস্থিত প্রধান ও বিশেষ অতিথিরা চোখের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের সায়েন্টিফিক সেমিনার নিয়মিত আয়োজনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন ভবিষ্যতে মায়োপিয়া নিয়ন্ত্রণ ও জনসচেতনতামূলক কার্যক্রমে পাশে থাকার আশ্বাস দেন।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD