শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

বিশ্বে করোনায় আরও ৭৫ জনের মৃত্যু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩ ৪:৪৯ am

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৭৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৩৪১ জন। সুস্থ হয়েছেন ৫১ হাজার ১৬৩ জন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ৪৮ জনের এবং আক্রান্ত হয়েছে ১০ হাজার ৯৬৫ জন।

এ ছাড়া অস্ট্রেলিয়ায় কারও মৃত্যু না হলেও আক্রান্ত হয়েছে ২ হাজার ৪৪৩ জন। পোল্যান্ডে আক্রান্ত হয়েছে ৩ হাজার ২৬৭ জন এবং মৃত্যু হয়েছে ২৭ জনের। লিথুয়ানিয়ায় কারও মৃত্যু না হলেও আক্রান্ত হয়েছে ১ হাজার ১৭১ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯ কোটি ৯৮ লাখ ৯৯ হাজার ২৫ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৯ লাখ ৫৮ হাজার ২১৯ জনের। সুস্থ হয়েছেন ৬৭ কোটি ১২ লাখ ৫৩ হাজার ৩১২ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD