বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

দাঁড়িয়ে থাকা পিকআপে ট্রাকের ধাক্কা, নিহত ২

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৯ জুন, ২০২৪ ৭:০৯ am

মাদারীপুরের শিবচরের দাঁড়িয়ে থাকা পিকআপের পেছনে ট্রাকের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। শনিবার (৮ জুন) দিবাগত রাতে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ট্রাকচালক মো. উজ্জ্বল (৩৫) ও হেলপার মো. রায়হান (২১)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গামুখী লেনে দাঁড়িয়ে থাকা পিকআপের পেছনে ট্রাকের ধাক্কায় ট্রাকচালক উজ্জ্বল ও হেলপার রায়হান আহত হন। শিবচর উপজেলা ফায়ার সার্ভিস টিম দ্রুত তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবচর হাইওয়ে পুলিশের ওসি শাকিল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD