বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিআরটিসির বাস চলাচল শুরু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩ ৫:৪৫ am

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে শুরু হলো বিআরটিসির বাস চলাচল।

আজ (সোমবার) বেলা ১১টা থেকে প্রাথমিকভাবে আটটি দ্বিতল বাস দিয়ে শুরু হলো এ কার্যক্রম। সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব আমিন উল্লা নুরী এর উদ্বোধন করেন। এসময় বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

কার্যক্রম চালু করে সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব আমিন উল্লা নুরী বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চললেও যাত্রীদের কাছ থেকে বিআরটিএর নির্ধারিত ভাড়াই নেওয়া হবে। আপাতত টোলের টাকা ভাড়ার সঙ্গে যুক্ত হচ্ছে না। ফার্মগেট প্রান্তের খেজুরবাগান থেকে বিমানবন্দর পর্যন্ত ১৫ কিলোমিটারের ভাড়া ৩৫ টাকা।

উত্তরার জসীমউদ্‌দীন এভিনিউ পর্যন্ত ১৭ কিলোমিটারের ভাড়া ৪০ টাকা। অর্থাৎ কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ৪৫ পয়সা। ই-টিকিটিং ব্যবস্থার কারণে বেশি ভাড়া নেওয়ার সুযোগও থাকছে না।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD