বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

ঐক্যমত্য কমিশনের বৈঠকে যাবে বিএনপির ৬ সদস্যের প্রতিনিধি দল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫ ৬:০৫ am

রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। এদিন বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল অংশ নেবেন।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

মিডিয়া সেল সূত্র জানায়, বিএনপি মহাসচিবের পাশাপাশি বৈঠকে দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ অংশ নেওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD