সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

অফিসেই প্রভার সবচেয়ে প্রোডাক্টিভ সময়

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:৪৮ pm

মডেল ও অভিনেত্রী সাদিয়া আক্তার প্রভা দীর্ঘদিন ধরেই অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে যুক্ত। ব্যক্তিগত জীবন, কাজের অভিজ্ঞতা ও সমসাময়িক নানা বিষয় নিয়ে প্রায়ই তিনি নিজের ভাবনা শেয়ার করেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় নিজের বদলে যাওয়া জীবনযাপন ও কর্মজীবনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন এই অভিনেত্রী।

ভিডিওতে প্রভাকে দেখা যায় বেশ চনমনে ও প্রাণবন্ত মেজাজে। সেখানে তিনি জানান, শুটিংয়ের চাপের চেয়ে অফিসে কাটানো দিনগুলোই তার কাছে সবচেয়ে গোছানো ও ফলপ্রসূ। তার ভাষ্য অনুযায়ী, অফিসে এলে সময়ের একটা নিয়ম তৈরি হয়—ঠিক সময়ে ঘুম থেকে ওঠা, নামাজ আদায়, খাবার গ্রহণ—সবকিছুই পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হয়। ফলে পুরো দিনটি তিনি কাজে লাগাতে পারেন এবং সেটি হয়ে ওঠে একটি প্রোডাক্টিভ ডে।

তবে বাসায় থাকলে চিত্রটা একেবারেই ভিন্ন—এ কথাও অকপটে স্বীকার করেছেন প্রভা। তিনি জানান, ঘরে থাকলে বেশিরভাগ সময় শুয়ে কাটে, একের পর এক কফি খাওয়া আর মোবাইলে স্ক্রল করতেই সময় চলে যায়। এমনকি তখন খাওয়া-দাওয়া বা নামাজ আদায়ের ক্ষেত্রেও আলসেমি ভর করে বলে জানান তিনি।

অফিসের খাবারের ব্যবস্থার কথাও ভিডিওতে উল্লেখ করেন এই অভিনেত্রী। তার মতে, অফিসে থাকলে নিজের পছন্দ অনুযায়ী খাবার বেছে নেওয়ার সুযোগ থাকে—কখনো সালাদ, কখনো স্যুপ। বিকেলের নাশতার ঝলক দেখিয়ে তিনি জানান, স্বাস্থ্য সচেতনতা মাথায় রেখে ডেজার্টেও চিনি কমানোর দিকেই তার ঝোঁক।

সবকিছু মিলিয়ে অফিসেই থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন সাদিয়া আক্তার প্রভা। তার কথায়, শৃঙ্খলা, সময়ানুবর্তিতা আর সুস্থ জীবনযাপনের জন্য অফিসের পরিবেশই তার প্রথম পছন্দ।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD